শুভেন্দুর বিরুদ্ধে এক ডজন সুয়োমোটো মামলা করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ - The News Lion

শুভেন্দুর বিরুদ্ধে এক ডজন সুয়োমোটো মামলা করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ

 


দি নিউজ লায়নঃ  করোনাকালে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনী জমায়েত, সরকারি কাজে বাধাদান, পুলিশের ফোনে আড়িপাতা, পুলিশকে হুমকি দেওয়া, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করলো পুলিশ। তমলুক থানায় পুলিশ স্বতঃপ্রনদিত হয়ে এই মামলা করেছে। ভোটের ফল প্রকাশের পর ভাজপা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো থেকে একাধিক অভিযোগে সোমবার তমলুকে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিজেপি। 


জেলার বিজেপি বিধায়ক ছাড়াও সেই সভায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পরিপ্রেক্ষিতে এই মামলা, জানিয়েছেন জেলা পুলিশ সুপার অমরনাথ. কে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ অবস্থান ডেপুটেশন ছিল। কভিদ পরিস্থিতির মধ্যে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখায় জেলা পুলিশ সুপারের অফিসের সামনে। 


সেই বিক্ষোভ অবস্থানে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জেলা পুলিশ সুপারকে হুমকির সুরে বলেন জেলায় ঠিকঠাক মত কাজ না করলে কাশ্মীরের ডিউটি করতে যেতে হতে পারে। মঙ্গলবার যে যে ধারায় জেলা পুলিশ মামলা করেছেন, ধারাগুলি হলো 341,186,187,188,189,269,270,295A,506,120B আইপিসি এবং 51বিডিএমএ, 5 অফিশিয়াল সেক্রেটস অ্যাক্ট। 


পুলিশ সূত্রের খবর নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এই সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিধানসভা ভোটের আগে থেকে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্র করেছিলেন শুভেন্দু প্রচুর বহিরাগতকে ঢুকিয়ে কার্যত ভোট লুট করার চেষ্টা করেন তিনি ভোট মিটে যাওয়ার পরেও একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয়েছে এমনকি এবার পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি এমনকি প্রকাশ্য মঞ্চ থেকে ফোনে আড়িপাতার বিষয়টি মেনে নিয়েছিলেন তিনি এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার কে অমরনাথ জানিয়েছেন, শুভেন্দু অধিকারী শুধু নন আরো একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন মোতাবেক পুলিশ ব্যবস্থা নেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.