মানিকপাড়ায় হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু - The News Lion

মানিকপাড়ায় হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু

 


দি নিউজ লায়নঃ  সোমবার গভীর রাতে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া অঞ্চলের ঠাকুর থান সংসদের  কালা ঝরিয়া এলাকায়। মৃত ব্যক্তির নাম তপন মুদি, তার বয়স  ৪৮ বছর ,তার বাড়ি ঠাকুর থান সংসদের ভালুক খুলিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার রাতে  ভালুক খুলিয়া  এলাকায়  ঢুকে তাণ্ডব চালায় আটটি দাঁতাল হাতি। সোমবার রাত্রি প্রায় দুটো নাগাদ  ওই আটটি দাঁতাল হাতি  কে ভালুকখুলিয়া গ্রাম থেকে  তাড়ানোর জন্য গ্রামবাসীরা এক জোট হয়ে হাতির দলকে তাড়া করে। 


সেই সময় তাকে শুঁড় দিয়ে আছড়ে পা দিয়ে পিষে চলে যায় ওই আটটি হাতি। স্থানীয় বাসিন্দারা বিষয় টি দেখতে পেয়ে হাতির দলকে তাড়া করে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ায়।হাতির দল জঙ্গলের দিকে চলে যাওয়ার পর  গ্রামবাসীরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলেই হাতির হামলায়  তপন মুদি নামে ওই ব্যক্তি মারা যায়।এর পর গ্রামবাসীরা ফোন করে বন দফতরের মানিকপাড়া রেঞ্জ অফিসে বিষয় টি জানায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় বনদপ্তর এর মানিকপাড়া রেঞ্জের আধিকারিক ও কর্মীরা এবং মানিকপাড়া ফাঁড়ির পুলিশ।


বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবার কে দ্রুত সরকারি সাহায্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । সেইসঙ্গে মৃতের পরিবারের একজন কে পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মানিকপাড়া ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ওই এলাকা থেকে হাতির দল কে  সরানোর দাবি জানিয়েছেন।


 সেই সঙ্গে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন । বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশিস মাহাতো হাতির হামলায় মৃত তপন মুদির পরিবার বর্গকে  সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।সেই সঙ্গে তিনি বন দফতর কে দ্রুত মৃতের পরিবারকে সরকারি সাহায্য দেওয়ার আবেদন জানিয়েছেন। মৃতের স্ত্রী ও একমাত্র ছেলে রয়েছে। তাই হাতির হামলায় তপন মুদির মৃত্যুতে তার স্ত্রী ও একমাত্র ছেলে কান্নায় ভেঙে পড়েন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.