১২ বোতল ওয়াইন খেয়ে সাবাড় করে ফেললো ইঁদুর - The News Lion

১২ বোতল ওয়াইন খেয়ে সাবাড় করে ফেললো ইঁদুর

 


দি নিউজ লায়ন;  সরকারি মদের দোকান থেকে ১২ বোতল ওয়াইন খেয়ে সাবাড় করে ফেললো ইঁদুর! পড়ে নিশ্চই অবাক হচ্ছেন? বাস্তবে এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে তামিলনাডুর নিলগ্রিস জেলার গুডালুর শহরের কাদাম্পুঝা এলাকায়।  জানা গেছে, লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে ওই মদের দোকান বন্ধ ছিল। 


কিন্তু সোমবার (৫ জুলাই) কর্মচারীরা দোকানটি খোলার পর দেখতে পান ১২টি ওয়াইনের বোতলের ছিপি খোলা এবং সেগুলোতে ইঁদুরের ছোট ছোট ধারালো দাঁতের কামড়ের সুস্পষ্ট চিহ্ন। প্রতি বোতল ওয়াইনের দাম ছিল ১৫০০ টাকা। অর্থাৎ ১৮ হাজার টাকার মদ পান করেছে ইঁদুররা।  তবে সরকারি মদ ইঁদুর পান করছে, এ ঘটনা নতুন নয়।


 বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর ২০১৭ সালে প্রায় ৯ লাখ লিটার মদ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। প্রমাণ হিসেবে সেই মদ থানায় ছাড়াও ঘর ভাড়া নিয়ে রাখতে হয়েছিল। তখনও তা ইঁদুরের পেটে গিয়েছিল। ইঁদুরের হাত থেকে প্রমাণ বাঁচিয়ে রাখতে কার্যত হিমশিম খেতে হয়েছিল পুলিশকে।  এরপর ২০১৮ সালেও পুলিশের বাজেয়াপ্ত মদ বরেলি থেকে ফাঁকা হয়ে গিয়েছিল। তখনও পুলিশ জানিয়েছিল ১ হাজার লিটার মদ পান করে নিয়েছে ইঁদুর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.