শুভশ্রীর অনুরাগীদের চোখে যেন ঘুম নেই কেন?
দি নিউজ লায়ন; শুভশ্রীর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট। নিজের জন্য, একমাত্র ছেলের কারণে চাইলেই হুট করে ওজন ঝরাতে পারছেন না। আর এই নিয়েই সিজাকে নেটাগরিক জানিয়েছেন, কাজের সূত্রে শুভশ্রীর ঘনিষ্ঠ সিজা। তাই তিনি যেন এই বক্তব্য জানিয়ে দেন শুভশ্রীকে। অভিনেত্রী তা হলে বিষয়টির গুরুত্ব বুঝতে পারবেন।কিন্তু দুর্ভাবনায় অনুরাগীদের চোখে যেন ঘুম নেই! তাদের কটাক্ষ, ‘আগের মতো কবে রোগা হবেন?
রোগা হলেই বেশি ভাল দেখতে লাগে আপনাকে!’ এই মন্তব্য কিছু দিন আগে শুভশ্রীকে জানিয়েছিলেন এক মহিলা নেটাগরিক। এ বার সেই অনুরোধ করা হয়েছে অভিনেত্রীর পোশাক ডিজাইনার সিজাকে। সিজা কি সেই অনুরোধ রেখেছেন? ইনস্টাগ্রাম স্টোরিতে শুভশ্রী ভাগ করে নিয়েছেন সিজার জবাব। নেটাগরিককে সিজা সাফ জানিয়েছেন, মা হওয়ার আগে-পরে নারী শরীরে অনেক বদল আসে। সেই বদলের মধ্যে দিয়েই যাচ্ছেন শুভশ্রী।
আগের ছাঁদে ফিরতে হয়তো অভিনেত্রীর একটু সময় লাগবে। ওজন ঝরাতে ইতিমধ্যেই তিনি নিয়মিত জিম শুরু করেছেন। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী বলেই কি বার বার এ ভাবে শুভশ্রীকে কটাক্ষ করা হচ্ছে? তিনি যে এক সন্তানের মা, এটা তো কারওরই অজানা নয়! একই সঙ্গে সিজার দাবি, শরীরী বিভঙ্গের উপর সাজ বা সৌন্দর্য নির্ভর করে না। নিজেকে সবার সামনে সুন্দর ভাবে মেলে ধরতে জানাটাই আসল। শুভশ্রী খুব সুন্দর ভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কারোর, কোনও অভিযোগ নেই।

Post a Comment