বিকট আওয়াজে ভেঙে পড়ল মাটির বাড়ি
দি নিউজ লায়ন; পূর্ব বর্ধমানের ভাতার থানার বাণেশ্বরপুর এলাকায় বোমা বিস্ফোরণে মাটির বাড়ি ভেঙে পড়ল। এদিন ভোর ৩ টের সময় গ্রামবাসীরা বিকট আওয়াজ শুনতে পান। তারা দেখেন লালচাঁদের বাড়ি ভেঙে পড়েছে। বাড়ির ধ্বংস স্তূপের নীচে চাপা পড়ে ছিল লালচাঁদ ও তার বাবা মা। প্রতিবেশীরা তাদের তিনজনকে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
পরিবারের লোকজনের অবশ্য দাবি তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। এই ঘটনায় বাড়িতে থাকা তিনজন আহত হয়েছে। বাড়ির মালিক জামরুল মল্লিক, স্ত্রী মাজেদা বিবি, ছেলে লালচাঁদ। ঘরের মধ্যে দেয়াল চাপা ছিল স্বামী, স্ত্রী ও ছেলে। স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান তারা প্রচণ্ড আওয়াজ শুনে ছুটে যান জামরুল মল্লিকের বাড়িতে। মাটির দুকামরার বসতবাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বানেশ্বরপুর গ্রামে।এই ঘটনায় বাণেশ্বরপর সহ বড়বেলুন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment