পুজো কমিটি গুলিকে দ্রুত ভ্যাকসিন নিতে উদ্যোগী হাওড়া পুর নিগম
দি নিউজ লায়ন; দুর্গা পুজো আর 100 দিন বাকি নেই এই পরিস্থিতিতে সাবধানী হাওড়া পুরসভা এবার পুজো কমিটি গুলিকে যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন নিতে উদ্যোগী হল হাওড়া পুর নিগম। হাওড়ায় পুজো কমিটির উদ্যোক্তা ক্লাব সদস্যদেরও শুক্রবার সকাল থেকে পুজো কমিটি পিছু ৫০ জন করে এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা আসন্ন।
এই পুজোর আয়োজনের সঙ্গে যাঁরা ওতোপ্রোতভাবে যুক্ত থাকেন, যেমন পুজোর উদ্যোক্তা, ডেকরেটার্স, মৃৎশিল্পী, ইলেকট্রিশিয়ান, ক্যাটারার্স এদের সকলের জন্য এবার ভ্যাকসিনের ব্যবস্থা করল হাওড়া পুরনিগম। করোনার তৃতীয় ঢেউ রুখতে এদেরকে সুপার স্প্রেডার হিসেবে আজ থেকেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করল পুরসভার স্বাস্থ্য দফতর।
শুক্রবার সকালে হাওড়ার শরৎ সদনে পুজো কমিটির সদস্যদের জন্য এই বিশেষ ক্যাম্পের সূচনা করেন মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন পুরসভার কমিশনার ধবল জৈন, পুর প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। হাওড়া শহরের প্রায় ১,০৪৫টি নথিভুক্ত পুজো কমিটির সদস্যদের ক্লাব প্রতি ৫০ জন করে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এদিনই নবান্ন সংলগ্ন অন্য একটি ক্যাম্প থেকে ডেকরেটার্স এবং ক্যাটারার্সদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর মৃৎশিল্পী, ইলেকট্রিশিয়ানদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানান, যারা সুপার স্পেডার করোনার তৃতীয় ঢেউ রুখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুজো কমিটির সাথে যুক্ত যারা তাদের বয়স কম হলেও তাদের অভিভাবকরা ব্যবসার সঙ্গে যুক্ত অথবা তাদের দোকান আছে। সেই কারণে তাদের সুপার স্প্রেডার হিসেবে ধরা হচ্ছে। এছাড়া ডেকোরেটর, ক্যাটারার, প্রতিমা শিল্পী, ইলেকট্রিশিয়ান প্রভৃতি সুপার স্প্রেডারদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। করনার তৃতীয় ঢেউ রুখতে হাওড়া পুরনিগম এলাকার ৬৬টি ওয়ার্ডের ১,০৪৫টি ক্লাবের প্রতিটি ক্লাবের কাছ থেকে ৫০ জনের নাম চেয়ে পাঠানো হয়েছে।

Post a Comment