বোমাবাজি ও তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

বোমাবাজি ও তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ  মুর্শিদাবাদের পঞ্চানন্দপুর এলাকায় সোমবার বিকেলে  এক ব্যক্তির বাড়ির সামনে বোমাবাজি থেকে শুরু করে তাজা বোমা উদ্ধার এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরে থেকে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে বিশাল পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।


 জানা গিয়েছে,  পঞ্চানন্দপুরের বাসিন্দা জগন্নাথ ঘোষের বাড়ির সামনে ঐ বোমা ফাটে। বোমার বিকট আওয়াজে গোটা গ্রাম কেঁপে উঠে। হঠাৎ বোমার ফাটার ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। জগন্নাথ ঘোষ বলেন, সবেমাত্র খাওয়াদাওয়া  করছিলাম। হঠাৎ বাড়ির সামনে বিকট আওয়াজ। মনে হল সমস্ত বাড়িটা কেঁপে উঠল। 


ধাতস্থ হয়ে বাইরে বেরিয়ে এসে দেখি বাড়ির সামনে ধোঁয়ায় ভরে গিয়েছে। আমাকে বাইরে বেরতে দেখে কয়েকজন যুবক মোটর সাইকেল চেপে পলশন্ডার দিকে চলে গেল। স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘটনার পরে থেকেই খুব আতঙ্কের মধ্যে রয়েছি।  জেলার এক উচ্চ পুলিস আধিকারিক বলেন, অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.