সধ্য বিবাহিত গৃহবধূ ও ননদের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ বিয়ের মাস খানেকের মধ্যেই নব গৃহবধু ও ননদের জোড়া রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে। মৃত গৃহবধূর নাম পিংকি হাজরা (১৯) ও ননদ রানী হাজরা (১৬)। স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। ঘটনায় ননদ রানী হাজরা বাড়ির লোক পরিষ্কার করে কিছু বলতে না পারলেও, মৃত গৃহবধূর পিংকি হাজরার পরিবারের অভিযোগ, ননদের গোপন প্রেমের সম্পর্কের কথা পিংকি জেনে ফেলে সেই জন্য তাদের উভয়কে খুন হতে হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, মাস দেড়েক আগে পিংকির সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয় রানীর দাদার। বিয়ের পর থেকেই পিংকি ও ননদ রানীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। পর্যন্ত সব ঠিক থাকলেও দিন কয়েক আগে একটি ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে টানাপড়েন শুরু হয় বলে স্থানীয়রা জানায়। সম্প্রতি ননদ রানীকে স্থানীয় একদল যুবক অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে অবশ্য তাকে উদ্ধার করে পুলিশ। সেক্ষেত্রে স্থানীয়দের দাবি, ওই যুবকের সঙ্গে রানীর প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা পরবর্তীতে রানীর ননদ পিংকি জানতে পারে। উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রানী ও পিঙ্কির জোড়া মৃত্যু হয়েছে বলেই পিংকি দাদা পবন দাস এর অভিযোগ।

Post a Comment