মোহন বাগানের কট্টর সমর্থক ছিলেন মহানায়ক - The News Lion

মোহন বাগানের কট্টর সমর্থক ছিলেন মহানায়ক

 


দি নিউজ লায়নঃ  "মধ্যবিত্ত ঘর থেকে উঠে আশা উত্তমের প্রথম থেকেই খেলাধুলোর প্রতি নেশা ছিল।  ঘটি বাড়ির ছেলে হওয়ায় স্বভবতই তিনি মোহন বাগানের কট্টর সমর্থক ছিলেন। এক সময় তিনি মোহন বাগান মাঠে ও ইডেনে অনেক খেলা দেখতে গেছেন , কিন্তু পরবর্তীকালে তার খ্যাতির ব্যাপ্তি হওয়ায় তার ইচ্ছে থাকলেও তিনি মাঠে যেতে পারেননি। মোহন বাগানের খেলা থাকলে শুটিং চলাকালীন রেডিওতে খেলার ধারাবিবরণী শুনতেন। 


অনেক খেলোয়াড় তার পরিচিত ছিল এবং তার ক্যারিয়ারের চূড়ায় থাকাকালীন শরীর ঠিক রাখার জন্যে একসময় ভারতীয় ফুটবলের কিংবদন্তি চুনী গোস্বামীকে বাড়িতে ডেকে পরামর্শ নেন। মোহন বাগান অন্তপ্রাণ হলেও উত্তমকুমার ও ইস্ট বেঙ্গলের জার্সি পরে ১৯৬১এ 'সপ্তপদী'তে শুটিং করেছিলেন , বলা বাহুল্য করতে বাধ্য হয়েছিলেন। 'সপ্তপদী' তে খেলার শুটিংয়ের আয়োজন করেছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের করতে , তথা 'বসুশ্রী' সিনেমার মালিক মন্টু বসু , স্বভবতই তিনি লাল হলুদ জার্সি এনেছিলেন শুটিংয়ের টিমের জন্যে।


 উত্তমকুমার বেঁকে বসলেন, ইস্টবেঙ্গলের জার্সি পরে অভিনয় করবেননা , এমন সময় 'রিনা ব্রাউন' (সুচিত্রা সেন), যিনি আবার জাত বাঙ্গাল জেদ ধরলেন যে উত্তমবাবু ওই জার্সি পরে অভিনয় না করলে তিনিও শুটিং করবেননা। মহানায়িকার জেদ বলে কথা, অগত্যা উত্তমকুমার ইস্ট বেঙ্গলের জার্সি পড়লেন।  উত্তমকুমারের মোহন বাগানের খেলার প্রতি আগ্রহ সর্বক্ষণ ছিল। তার প্রয়াণ দিবস যেদিন সেই ২৪শে জুলাই ঠিক চার বছর আগে, ১৯৭৬ মোহনবাগান কলকাতা লীগে আকবরের দেওয়া ১৭ সেকেন্ডের গোলে 'ডার্বিতে' ইস্ট বেঙ্গলকে হারিয়ে জয়ী হয়।


 পরের দিন 'অবনমহল' সিনেমা পত্রিকার পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান ছিল - বছরের সেরা নায়ক হিসাবে পুরস্কার পান উত্তমকুমার, কৃতি খেলোয়াড় হিসাবে পুরস্কার নেবার কথা সেইসময়ে ইস্ট বেঙ্গলে খেলা শ্যাম থাপার। ডার্বি হেরে কিছুটা বিমর্ষ হয়েই অনুষ্ঠানে এসেছিলেন শ্যাম থাপা, বিধানসভার অধ্যক্ষ অপূর্বলাল মজুমদার যখন শ্যামের হাতে ট্রফি তুলে দিচ্ছেন পাশে দাঁড়ানো উত্তমকুমার সহাস্যে বললেন শ্যামকেঃ “কী, কাল আমাদের কাছে হেরে গেলে তো!”   


  ১৯৭১এ 'ধন্যি মেয়ে' ছবিতে উত্তমকুমার তার 'সর্বমঙ্গলা স্পোর্টিং ক্লাবের' খেলোয়াড়দের সবুজ মেরুন জার্সি পড়িয়েছিলেন ও পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় যিনিও একজন মোহন বাগানী ছিলেন সহজেই তার সম্মতি দেন। পরের বছর ১৯৭৭ সালে মোহন বাগান রোভার্স কাপ খেলতে মুম্বাইয়ে, উত্তমবাবু তখন শক্তি সামন্তর 'আনন্দআশ্রম' ছবির শুটিংয়ে মুম্বাইতে। রোভার্স কাপ ফাইনালের আগে অনেক মোহন বাগান খেলোয়াড়রা তাঁর সাথে দেখা করতে স্টুডিওতে গেলেন। সুব্রত, প্রসূনদের দেখে তিনি বললেন, 'কাল তোদের ফাইনাল না? কাপ না নিয়ে ফিরবি না'। কথা রেখেছিলেন খেলোয়াড়রা, রোভার্স কাপ নিয়েই ফিরেছিলেন। "  আমরা গর্বিত আপনিও মোহনবাগানি ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.