ক্যানিং-এ পথ সুরক্ষা দিবস
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা যথাযথ ভাবে পালিত হল পথ সুরক্ষা দিবস।এদিন সেফ ড্রাইভ সেভ লাইফের এস ডি এস এল এর পঞ্চম বার্ষিকী অনুষ্ঠানে ট্রাপিক শাখার যেখানে যানবাহন চলাচল বেশী সেখানেই সাধারণ মানুষজন কে সচেতন করে তোলা হল।
পাশাপাশি এদিন তুলে ধরা হয় রাস্তায় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সাবধান হওয়া দরকার, ট্রাফিক নিয়মাবলী মেনে গাড়ী চালানো,নিয়মিত হেলমেট পরে বাইক চালানো,নিয়ম মাফিক গাড়ীর মেশিন চেক করা সহ বিভিন্ন বিষয় গুলি তুলে ধরা হয়।
এমনকি পথচারীদের রাস্তা পারাপার করবার সময় ট্রাফিক আইন মানা,রাস্তার ধারে গাড়ী বা বাইক না পার্কিং করা।আর এই সমস্তকে সামনে রেখে পালিত হল আজকের পথ সুরক্ষা দিবস।এদিন ক্যানিং,বাসন্তী,গোসাবা সহ বিভিন্ন থানা গুলিতে পথ যাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করা হয় পথ সুরক্ষা দিবসে।

Post a Comment