সাইকেল চড়ে পৌরসভায় এলেন রানাঘাটের পৌরপ্রশাসক - The News Lion

সাইকেল চড়ে পৌরসভায় এলেন রানাঘাটের পৌরপ্রশাসক

 


দি নিউজ লায়নঃ  পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ প্রতীকী প্রতিবাদে অংশ নিল রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়।এদিন শ্রী বন্দোপাধ্যায়  সাইকেল করে রানাঘাট পৌরসভায় আসেন। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদী সাইকেল র‍্যালির সাইকেল  আয়োজন করে রানাঘাট 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি।


এদিন কোষলদেব বাবু নিজ বাসভবন থেকে বেরিয়ে প্রতিবাদী সাইকেল রালিতে  অংশ নেন।তারপর রানাঘাটের মুখ্য পৌর প্রশাসক  সাইকেল করে রানাঘাট পৌরসভায় পৌঁছন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিনের প্রতিবাদী সাইকেল র‍্যালিতে অংশ নেন রানাঘাটের অসংখ্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.