বারাসতে দীপক দাসগুপ্তর বিরুদ্ধে পোস্টার - The News Lion

বারাসতে দীপক দাসগুপ্তর বিরুদ্ধে পোস্টার

 


দি নিউজ লায়নঃ  বারাসত পুরসভার একমাত্র কংগ্রেসের কাউন্সিলার ছিলেন দীপক দাসগুপ্ত।বর্তমানে তিনি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর। সম্প্রতি তিনি তৃণমূলে যোগ দেওয়ার আবেদনও করেছেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে।দল অবশ্য আগামী ২১ জুলাই   দীপক দাসগুপ্তকে তৃণমূলে নেওয়ার পক্ষেই সিদ্ধান্ত নিয়েওছেন। 


কিন্তু এর দুদিন আগেই বারাসতের ছোট বাজার, কলোনি মোড়ের বিভিন্ন জায়গায় সোমবার পোস্টারে ছয়লাপ হয়েছে দীপক দাসগুপ্তর বিরুদ্ধে।পোস্টারের নীচে লেখা মমতা বন্দোপাধ্যায়ের সৈনিকবর্গ। তৃণমূল এবং মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে গত ২০১৯ সালে একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন কংগ্রেসের এই বিদায়ী কাউন্সিলার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই ধরনের পোস্টার পড়েছে  বলেই মনে করা হচ্ছে। 


এই বিষয়ে বারাসত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কো-অর্ডিনেটর দীপক দাসগুপ্ত বলেন আমি জানি তৃণমূলে ব্যাক্তিবর্গ,সৈনিকবর্গ বলে কিছু আছে বলে জানি না।ফেসবুকে অনেকেই অনেক কিছু শেয়ার করেন।সেটা কিন্তু তার সিদ্ধান্ত নয়।  নামহীন, গোত্রহীন কেউ বা কারা এই ধরনের পোস্টার মেরেছে।ক্ষমতা থাকলে তাদের পরিচয়টা প্রকাশ করত।   আমি মানসিক ভাবে আমি তৃণমূলে যোগ দিয়েছি,কিন্তু আনুষ্ঠানিক যোগ দেওয়াটা হয়তো দুদিন পরেই হবে।আমি বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানিয়েছি।


বারাসত পুরসভার প্রশাসক  সুনিল মুখোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন মুলক কাজকর্মে  আকৃষ্ঠ হয়ে কংগ্রেসের দীপক দাসগুপ্ত তৃণমূলে যোগ দিতে চেয়েছেন।জেলা সভাপতিও তাক্ব দলে নেওয়ার কথা জানিয়েছেন।এখন কে কোথায় পোস্টার মারল,কি বা পড়ল সেটা কোন বিষয় নয়।হয়তো কেউ ক্ষোভ থেকে করেছে।ক্ষোভ মেটানোর দায়ীত্ব আমাদেরই নিতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.