মাছ ধরার মুগরীর ভিতর থেকে ৪ টি তিল কাছিম উদ্ধার - The News Lion

মাছ ধরার মুগরীর ভিতর থেকে ৪ টি তিল কাছিম উদ্ধার



দি নিউজ লায়নঃ  মাছ ধরার মুগরীর ভিতর থেকে ৪ টি তিল কাছিম উদ্ধার করল পরিবেশপ্রেমী সংগঠন আমরা শ্যামপুর হাওড়াবাসী। গ্রুপের সদস্যরা উদ্ধার হওয়া তিল কাছিমগুলি জলাশয় ছেড়ে দিয়ে পরিবেশ সচেতনতা বার্তা দিল। জানা গেছে শ্যামপুরের সুলতানপুরের বাসিন্দা সুগত বৈতালিক তার চিংড়ির ভেড়ীতে মাছ ধরার জন্য শুক্রবার রাতে মুগরী পেতেছিলেন। 


শনিবার সকালে ভেড়ীতে গিয়ে মুগরী তুললে দেখতে পান তার মধ্যে ৪ টি তিল কাছিম আটকে আছে। এরপর তিনি আমরা শ্যামপুর হাওড়াবাসী গ্রুপের সদস্যদের বিষয়টি জানান। পরে তারা তিল কাছিমগুলি উদ্ধার করে নিরাপদে জলাশয়ে ছেড়ে দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.