জয়নগরে কন্যাশ্রী টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার আরও এক
দি নিউজ লায়নঃ জয়নগরের শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে কণ্যাশ্রী প্রকল্পে ৮ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় জয়নগর থানার পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করল। ধৃতের নাম তরুণ মণ্ডল। তাকে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণ মজিলপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। মূল অভিযুক্ত স্কুলের প্রাক্তন ডেটা অপারেটর সন্দীপ রায়ের মামা হয় তরুণ মণ্ডল। তার অ্যাকাউন্টেও এই টাকা ঢুকেছিল।

Post a Comment