বাইকের ধাক্কায় সাইকেল আরোহী এক বৃদ্ধার মৃত্যু
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কলোড়া থেকে মলিঘাটী যাবার রাস্তার মাঝে । মৃত ব্যক্তির নাম জগন্নাথ সামন্ত, তার বয়স ৭০ বছর, তার বাড়ি দাসপুর থানার সেকেনদারী গ্রামে। তিনি যখন সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল সেই সময় দ্রুতগতিতে আসা এক বাইক আরোহী তাকে ধাক্কা মারলো সাইকেল সমেত তিনি রাস্তার উপর পড়ে যান। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বাইক আরোহীকে ধরে ফেলে দাসপুর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। বাইক সমেত বাইক আরোহী কে দাসপুর থানায় নিয়ে যায় পুলিশ। সেইসঙ্গে মৃতদেহ টি উদ্ধার করে পুলিশ ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই বৃদ্ধের মৃত্যু সংবাদ তার বাড়িতে পৌঁছলে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিশ বাইক আরোহী কে গ্রেফতার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment