রাজ্যের মাধ্যমিকে দশম স্থানের মধ্যে ঝাড়্গ্রাম জেলার ৮ জন পরীক্ষার্থী - The News Lion

রাজ্যের মাধ্যমিকে দশম স্থানের মধ্যে ঝাড়্গ্রাম জেলার ৮ জন পরীক্ষার্থী

 


দি নিউজ লায়নঃ  রাজ্যের  মাধ্যমিকে দশম স্থানের মধ্যে ঝাড়্গ্রাম জেলার ৮ জন পরীক্ষার্থী জায়গা করে নিল। এদিন মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের ফলাফল হাতে পেয়েছে। তবে এবছর করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা না হলেও মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ হয়েছে।সেই নিরিখে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্কুলের আট জন রাজ্যে দশের মধ্যে স্থান করে নিয়েছে।এবছর সকল পরীক্ষাথীই উত্তীর্ন হয়েছে।


জেলার সমস্ত মাধ্যমিক উত্তীর্নদের একাদশ শ্রেনীতে ভর্তির ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলেই মনে করছেন শিক্ষকরা।এদিন ঝাড়গ্রাম জেলা বিদ্যালয়(মাধ্যমিক)দফতর সূত্রে জানা গিয়েছে এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১৫,৪৭১ জন।এদের মধ্যে ছাত্র ৭২২০ জন এবং ছাত্রী ছিল ৮২৫১ জন।জেলা বিদ্যালয় দফতর সূত্রে জানা গিয়েছে কুলটিকরি এসসি হাইস্কুলের দেবাশিষ দাস ৬৯৩ নম্বর পেয়ে জেলায় প্রথম এবং রাজ্যে পঞ্চম স্থান দখল করেছে।


৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে দহিজুড়ি মহত্মা বিদ্যাপিঠের সৌমিত্র দাস এবং আগুইবনি হাইস্কুলের স্মরন্ন গিরি।৬৯০ পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে দুবড়া আদর্শ বিদ্যামন্দিরের অঙ্কিতা মন্ডল।৬৮৯ নম্বর পেয়ে যুগ্মভাবে রাজ্যে নবম স্থান পেয়েছে মহাপাল হাইস্কুলের সৌমেন পাত্র ও ধগাড়ি হাইস্কুলের অরুপ ঘোষ।৬৮৮ নম্বর পেয়ে যুগ্মভাবে রাজ্যে দশম স্থান অধিকার করেছে চিচিড়া হাইস্কুলের তন্ময় সাউ এবং খাড়বান্দী হাইস্কুলের নন্দিনী মাহাতো ।


এবার জেলায় সমস্ত মাধ্যমিক উত্তীর্ন পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলেই মনে করছেন জেলা শিক্ষা দফতরের আধিকারিকেরা।ঝাড়গ্রাম জেলায় যে সংখ্যক উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে তাতে একাদশ শ্রেনীতে ভর্তির জন্য কোন সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে।নির্দিষ্ট বিষয় নিয়ে ভর্তির ক্ষেত্রে সমস্যা হলেও একাদশ শ্রেনীতে ভর্তির ক্ষেত্রে কোন সমস্য হবে না।জেলায় উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৫০ টি।


ঝাড়গ্রাম  জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক)সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন “ জেলায় যে সংখ্যক উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে তাতে একাদশ শ্রেনীতে ভর্তির ক্ষেত্রে কোন সমস্যা হবে না।সবাই ভর্তি হতে পারবে।” দুধকুন্ডি এসসি হাইস্কুলের শিক্ষক তপন পাত্র বলেন “ আশা করা যায় খুব একটা সমস্যা হবে না।সকলেই ভর্তি হতে পারবে।তারজন্য বিদ্যালয় গুলি নিশ্চয় ব্যবস্থা করবে।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.