পূর্ণিমার ভরা কোটালের সৈকত নগরী দিঘায় প্রবল জলোচ্ছাস - The News Lion

পূর্ণিমার ভরা কোটালের সৈকত নগরী দিঘায় প্রবল জলোচ্ছাস

 


দি নিউজ লায়নঃ   পূর্ণিমার ভরা কোটালের সৈকত নগরী দিঘায় প্রবল জলোচ্ছাস। শুক্রবার রাত থেকে দফায় দফায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আবার পূর্ণিমার ভরা কোটাল। দিঘার গাড়োয়াল টপকে সমুদ্রের জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। 


সতর্ক রয়েছে প্রশাসন। দিঘায় বেড়াতে আসা পর্যটকরা সমুদ্রের জলোচ্ছাসের সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে গাড়োয়ালে পাশে দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে। দিঘা থানার এক পুলিশ আধিকারীক বলেন " দিঘার জলোচ্ছাসে জেরে সমুদ্রে পর্ষটকদের নামতে দেওয়া হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে নজরদারী চালানো হচ্ছে "।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.