তিন বছরের শিশুকন্যাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
দি নিউজ লায়নঃ নির্মম ধর্ষনের শিকার তিন বছরের শিশুকন্যা। অভিযুক্তকে গনধোলাই এলাকাবাসীর। ধৃতের নাম রমেশ বর্মন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অম্বিকানগর এলাকায়। জানা গিয়েছে প্রতিবেশীর তিন বছরের শিশু কন্যাকে নানা অছিলায় অভিযুক্ত রমেশ নিজের বাড়িতে নিয়ে যান। সন্ধ্যা বেলায় মেয়েকে খুঁজে না পেয়ে রাস্তায় বেরিয়ে আসেন শিশুকন্যাটির মা। সেসময়ই অভিযুক্ত প্রতিবেশীর রমেশের বাড়ি থেকে বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় তার মা।
সেখানে গিয়ে দেখেন তার শিশুকন্যাকে বাথরুমে আটকে রাখা হয়েছে। শিশুটিকে কোনরকমে বাথরুম থেকে বের করে এনে কান্নার কারন জিজ্ঞেস করতেই সে তার সঙ্গে হওয়ার ঘটনা মাকে বলে বোঝানোর চেষ্টা করে। এরপরই শিশুর সঙ্গে অশালীন কাজ করেছে প্রতিবেশী তা বুঝতে পারেন শিশুর মা। শিশুর মায়ের চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকেরা ছুটে আসে। পুরো বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধ অগ্নিগর্ভ অবস্থায় স্থানীয়রা অভিযুক্তকে বাড়ি থেকে টেনে বের করে এনে গণ প্রহার করতে লাগে।
গণপ্রহার এর মুখে নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে ধৃতের বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে।
Post a Comment