ভিন রাজ্য থেকে বাড়িতে প্রবেশ করেই খুন! - The News Lion

ভিন রাজ্য থেকে বাড়িতে প্রবেশ করেই খুন!

 


দি নিউজ লায়নঃ   অন্যান্য দিন গ্রামের মানুষজন একত্রিত হয়ে গল্পগুজব করলেও, রবিবার ছবি টা পুরোপুরি বদলে গেল চরম আতঙ্কে। ঘটনাস্থল মুর্শিদাবাদের সীমান্তবর্তী বাংলাদেশ লাগোয়া  নাটাতলা এলাকা। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক এর কাজে কর্মরত ভাই বাড়ি ফিরেই জানতে পারে তার স্ত্রীর সঙ্গে দাদার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় প্রথমে ভাই আকালি শেখ(৪০) এর সঙ্গে তার দাদা রাজ্জাক শেখ এর।


 মুহূর্তের মধ্যেই রণ মূর্তি ধারণ করে দাদা ঘর থেকে ধারালো হাঁসুয়া বের করে এনে এলোপাতাড়ি কোপে ধর থেকে আলাদা করে দেয় ভাইয়ের মুন্ডু । তারপরেই বাড়ির গোটা উঠোন রক্তে ভিজে যায়। বিকট চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে হাজির হয় খুন হয়ে যাওয়া আকালি শেখ এর বাড়িতে। এমন কাণ্ড চোখের সামনে দেখে হতবাক হয়ে যায় সকলে। এরই মধ্যে সুযোগ বুঝে খুনে অভিযুক্ত  পেশায় দিনমজুর দাদা রাজ্জাক শেখ এলাকা ছেড়ে চম্পট দেয়। 


স্থানীয় সূত্রে জানা যায়, বছর দশেক আগে পরিযায়ী শ্রমিক বছর চল্লিশের আকালি শেখ এর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় তানজিলা বিবির।কাজের কারণে অধিকাংশ সময়ে কাজের জন্য ভিন রাজ্য উত্তরপ্রদেশ ঝাড়খন্ডে  থাকতে হতো। অভিযোগ, এরইমধ্যে দাদার স্ত্রীর সঙ্গে ভাই রাজ্জাকের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয়ে প্রতিবেশীদের কেউ একজন ফোন করে আকালি শেখ কে পুরো বিষয়টি জানায়। তারপরেই তড়িঘড়ি বাড়ি ছুটে আসে সে। 


বাড়িতে আসার পর ই এই বিষয় নিয়ে কথা শুরু হতেই দাদা ভাইয়ের মধ্যে তুলকালাম অশান্তি বাঁধে। তক্ষুনি ঘর থেকে ছুটে এসে হাঁসুয়া দিয়ে গাধাকে কুপিয়ে দেয় করিতকর্মা ঐ ভাই। জামাইয়ের খুন হয়ে যাওয়ার কথা শুনে ছুটে আসে আকালির শাশুড়ি নাজিরা বিবি। তিনি অভিযোগ করে বলেন,"আমার জামাই কে খুন করেছে তার দাদা। ওর কঠোর থেকে কঠোর সাজা চাই ফাঁসি দেওয়া হোক ওকে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.