শিবপুরের তৃণমূল কর্মীর মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত
দি নিউজ লায়নঃ কাঁকসার বিদবিহারের বিজেপির অঞ্চল সম্পাদকের দাদা শিবপুরের তৃণমূল কর্মীর মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার। গ্রেপ্তার অভিযুক্ত বিজেপি বিদবিহার অঞ্চল সম্পাদকের দাদা সাধু বাগদিকে রবিবার তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। অভিযুক্ত ব্যাক্তি সবজি ব্যাবসার সাথে যুক্ত। শিবপুরের তৃণমূল কর্মীর অভিযোগ একাধিকবার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার মেয়ের সাথে অশ্লীল আচরণ করেছে সাধু বাগদী।
গত ১৪জুলাই তিনি জানতে পারেন তার মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে। তারপরেই কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাঁকসার মলানদীঘি ক্যাম্পের পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত সাধু বাগদিকে গ্রেপ্তার করে শিবপুর থেকে। রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত সাধু বাগদিকে।
এলাকার তৃণমূল নেতা স্বপন সূত্রধর অভিযোগ করেন বিজেপি কর্মীদের সন্ত্রাস ধর্ষণ করায় কাজ। মানুষ যোগ্য জবাব দিয়েছ 2021 নির্বাচনে। এলাকার তৃণমূল নেতৃত্ব নির্যাতিতাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিজেপির অঞ্চল সম্পাদক বাদল লোহার ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।*

Post a Comment