পেট্রোলের দাম বৃদ্ধিতে গরু টানল ট্রাক - The News Lion

পেট্রোলের দাম বৃদ্ধিতে গরু টানল ট্রাক

 


দি নিউজ লায়ন;  পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে গরু লাঙল টানার বদলে টানল ট্রাক। সঙ্গ দিল মানুষ। এমনই অভিনব মিছিল অনুষ্ঠিত হল জয়নগর ২ ব্লকের নতুনহাট এলাকায়। তৃণমূল নেতা শিক্ষক সাহাবুদ্দিন শেখের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে একটি প্রতিবাদ মিছিল বার হয় বকুলতলা থানার নতুনহাট এলাকা থেকে। এই মিছিল দীর্ঘ ৫ কিলোমিটার পথ যায় । 


মিছিলে তৃণমূল কর্মীদের গায়ে প্ল্যাকার্ড এ ছিল প্রতিবাদ লেখা। কেন দাম বৃদ্ধি করা হল মোদী জবাব দাও। মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী যোগদান করে। এই অভিনব মিছিল নিয়ে শিক্ষক সাহাবুদ্দিন শেখ বলেন, পেট্রোলের দাম এতই বেড়ে গিয়েছে তেল ভরে গাড়ি চালানো যাচ্ছে না। তাই গরু কে দিয়েই ট্রাক টানা হল অভিনব প্রতিবাদ দেখিয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.