নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - The News Lion

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;  সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর পুকুরের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবার এবং স্থানীয়দের দাবি এই মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নদীয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকায়। খবর নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া গ্রামের বাসিন্দা দিলীপ বিশ্বাস, বয়স আনুমানিক পঞ্চান্ন বছর। 


গতকাল সন্ধ্যায় জল নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিল সে। কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন গোটা এলাকা জুড়ে খোঁজাখুঁজি শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করেও তার কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। আজ সকালে ওই এলাকার একটি পুকুরের পাশে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। 


পরী পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কি কারণে তার মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.