নাইট কার্ফু ভাঙায় পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ২৩ - The News Lion

নাইট কার্ফু ভাঙায় পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ২৩


দি নিউজ লায়নঃ   নাইট কার্ফু ভাঙায় মঙ্গলবার রাতে মেদিনীপুর , খড়্গপুর , বেলদা , ঘাটাল থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাজ্য জুড়ে চলছে নাইট কার্ফু । পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক কর্তা জানান , অনেক রাত পর্যন্ত অহেতুক রাস্তায় ঘোরাফেরা করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে যেমন সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছিল। 


তেমনি নাইট কার্ফু মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এক শ্রেণীর মানুষ প্রশাসনের নির্দেশে অমান্য করে গভীর রাত পর্যন্ত রাস্তায় অহেতুক ঘোরাফেরা করায় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা পরিস্থিতি ধীরে ধীরে কমছে ।জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। ঠিক সেই মুহুর্তে লকডাউনের পথে না হেঁটে নাইট কার্ফু চালু করেছে প্রশাসন।


 যাতে মানুষ জরুরী কাজ ছাড়া রাস্তার বাইরে না বেরোয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল ।তাই মঙ্গলবার রাতে যারা রাস্তায় ঘোরাফেরা করছিল তাদের কে গ্রেফতার করে পুলিশ।২৩ জন কে গ্রেফতার করে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন হওয়ার ইঙ্গিত দিল বলে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারা মনে করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.