শনিবার হাবরা এবং অশোকনগর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কাঠ ব্যাবসায়ীরা
দি নিউজ লায়ন; গত কয়েকদিনে লাগাতার বনদপ্তরের অভিযানে বেশ কয়েকটি কাঠের গোলা বন্ধ হয়েছে।বনদপ্তরের এই অভিযানের বিরুদ্ধে যাতে চাপ সৃষ্টি করা যায় তার জন্য শুক্র এবং শনিবার হাবরা এবং অশোকনগর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কাঠ ব্যাবসায়ীদের একাংশ। এদিকে কাঠ ব্যাবসায়ীদের ধর্মঘটকে একেবারেই সমর্থন করছেন না রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তার সাফ কথা বেআইনী কাজ করলে আমার নিজের কেন্দ্র বলে ছাড় দেবে না বনদপ্তর।
গত কয়েক দিনে মূলত হাবরা শহরের বেশ কিছু কাঠের গোলায় হানা দিয়েছিল জেলা বনদপ্তরের বারাসত রেঞ্জের আধিকারিকরা।কয়েক লক্ষ্য টাকার কাঠ বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। এই অভিযানের ফলেই হাবরা শহরেই চার চারটি কাঠের গোলা বন্ধ করে দিয়েছেন বনদপ্তরের আধিকারিকরা। বনদপ্তরের দাবি কাঠ গোলার মালিকদের কাগজপত্র সঠিক না থাকায় সাময়িক ভাবে মিল বন্ধ করা হয়েছে।অন্যদিকে কাঠ গোলার মালিকদের অভিযোগ বৈধ লাইসেন্স থাকা সত্বেও একপ্রকার জোর করে তাদের মিল বন্ধ করে দেওয়া হয়েছে।
এর প্রতিবাদেই এবার আন্দোলনের ডাক দিয়েছেন হাবরা এবং অশোকনগরের কাঠ গোলার ব্যাবসায়ীদের সংগঠন। এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন বেআইনি কাজ করলে হাবরা আমার নিজের কেন্দ্র বলে ছাড় পাওয়া যাবে না।তিনি বলেন ১০ দিন আগে হাবরার এক ব্যাবসায়ীর গোলায় অভিযান চালিয়েছিলেন বনদপ্তরের আধিকারিকরা।
এরপরেই কাঠ ব্যাবসায়ীদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে।নিজেদের মধ্যেই কেউ অভিযোগ করছেন অন্যজনের বিরুদ্ধে।অভিযোগ পেয়ে বনদপ্তরের আধিকারিকরা অভিযান চালাচ্ছেন।বনমন্ত্রী বলেন আমরা ধর্মঘট করা পছন্দ করি না।এরপরেও কেউ ধর্মঘট করলে পুলিশ আইন অনুযায়ী ব্যাবস্থা নেবে।তবে এই বিষয়ে ব্যাবসায়ীরা আলোচনা চাইলে হতেই পারে।

Post a Comment