জয়নগরে কণ্যাশ্রী টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার আরও দুই
দি নিউজ লায়ন; জয়নগরের মজিলপুর শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়ে কণ্যাশ্রী প্রকল্পের ৮ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় জয়নগর থানার পুলিশ বুধবার রাতে আরও দুইজনকে গ্রেপ্তার করল। এই নিয়ে এই কাণ্ডে মোট গ্রেপ্তার হল ৫। এদের বৃহস্পতিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রলয় বর ও জয়ন্ত হালদার। প্রলয়ের বাড়ি জয়নগরের ১৩ নম্বর ওয়ার্ড হাসানপুরে ও জয়ন্তের বাড়ি নিমপীঠ এলাকায়। প্রলয় এই ঘটনায় মূল অভিযুক্ত স্কুলের প্রাক্তন ডেটা অপারেটর সন্দীপ রায়ের জামাইবাবু ও জয়ন্ত অভিযুক্তের বন্ধু হয়। ধৃত দু’জনের অ্যাকাউন্টেই কণ্যাশ্রীর টাকা ঢুকেছিল।

Post a Comment