বৃষ্টিতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের - The News Lion

বৃষ্টিতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের

 



দি নিউজ লায়নঃ    বৃষ্টিতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের । শনিবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়া থানার রামকৃষ্ণ পল্লী এলাকায় । মৃতের নাম পীযুষ সাহা ( ৩৬) । বাড়ি রামকৃষ্ণ পল্লীতে । স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় ব্যবসায়ী পীযুষ অন্যান্যদিনের মতো নিজের দোকান বন্ধ করে শনিবার রাতে বাড়ি ফিরছিল । 


বাড়ির অদূরে বিদ্যুৎ বাহী তার ছিঁড়ে পড়েছিল । অন্ধকারে সেই তার দেখতে পাননি তিনি । এরপরই কোনোভাবে তার শরীরের সাথে ওই বিদ্যুৎ বাহী তারের সংযোগ ঘটলে ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিনি । পরে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীদের বিষয়টা নজরে এলে তারা পীযুষকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে বড়জোড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । রবিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয় ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.