অলিম্পিকে সোনা জিতলেন ফিঙ্ক - The News Lion

অলিম্পিকে সোনা জিতলেন ফিঙ্ক

 


দি নিউজ লায়নঃ  ছেলেদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলের লড়াইয়ে আলো ছড়ালেন যুক্তরাষ্ট্রের সাঁতারু রবার্ট ফিঙ্ক। এই বিভাগের স্বর্ণ উঠেছে তাঁর ঝুলিতে।   আজ বৃহস্পতিবার টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে ছেলেদের ৮০০ মিটার ফ্রি-স্টাইলে ৭ মিনিট ৪১ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ফ্রিঙ্ক।


 ২৪ সেকেন্ড সময় পিছিয়ে থেকে রুপা জিতেছেন ইতালির গ্রেগোরি পালত্রিনিয়েরি।   ৭ মিনিট ৪২ দশমিক ৩৩ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ জিতেছেন রোমানচুক। অবশ্য হিটে রেকর্ড গড়েছেন তিনিই। হিটে ৭ মিনিট ৪১ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন রোমানচুক। 


 একইভাবে ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলেও স্বর্ণ গিয়েছে যুক্তরাষ্ট্রে। ১০০ মিটারে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ড্রেসেল। এটাই তাঁর প্রথম ব্যক্তিগত সোনার পদক। এই বিভাগে রুপা জিতেছেন কাইল চার্লমেয়ার্স। ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার ক্লাইমিন্ট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.