আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল


মেষ

শরীর ভালো থাকবে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

বৃষ

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

মিথুন

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বন্ধুদের কারও সহযোগিতায় উপকৃত হতে পারেন।

কর্কট

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

সিংহ

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোন আশা পূরণ হতে পারে।

কন্যা

সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। কোনো প্রকার ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো না-ও থাকতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

তুলা

অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক

শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাববেন না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

ধনু 

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

মকর

কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

কুম্ভ 

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কারও সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে।

মীন 

আর্থিক দিক বেশ ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.