মানুষের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী আমাকে রাজ্যসভার সাংসদ করেছেন, দোলা সেন
দি নিউজ লায়ন; করোনা আবহের মাঝে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শনিবার খড়গপুরএর গোলবাজার রবীন্দ্র ইনস্টিটিউটে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেন, তৃণমূলের শ্রমিক সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি নির্মল ঘোষ ও খড়গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার, সংগঠনের নেতা তপন সেনগুপ্ত সহ শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা।
জানা গিয়েছে এই দিন এই রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন। সমস্ত রক্ত রেল হাসপাতাল ও খড়্গপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সংরক্ষণ করা হবে বলে জানা গিয়েছে। রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন বলেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের কাজ করার জন্য আমাকে রাজ্যসভার সাংসদ করেছেন ।তাই রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের উন্নয়নে কাজ করা আমার একমাত্র কাজ। সেই সঙ্গে তিনি সকল রক্ত দাতা দের শুভেচ্ছা জানান এবং রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Post a Comment