এক নৈশ্য প্রহরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার - The News Lion

এক নৈশ্য প্রহরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন; কাঠের মিলের এক নৈশ্য প্রহরীর রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করলো পুলিশ। রাতের অন্ধকারে নৃশংস ভাবে ওই নৈশপ্রহরীকে খুন করেছে দুষ্কৃতীরা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মধুঘাট এলাকায় । এদিন সকালে কাঠের মিল থেকে ওই নৈশপ্রহরী দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। 


বিষয়টি জানাজানি হতেই ওই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমান। তবে কি কারণে দুষ্কৃতিরা ওই নৈশপ্রহরীকে কুপিয়ে খুন করলো তা এখনও পুলিশের কাছে পরিষ্কার হয় নি । যদিও ওই কাঠের মিলে কোন সিসি ক্যামেরা নেই । তবে আশেপাশে এলাকায় কোথাও কোনো সিসি ক্যামেরা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নৈশপ্রহরীর নাম বিধান মণ্ডল (৬৫)।  তার বাড়ি মধুঘাট এলাকায়। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি কাঠের মিলে দীর্ঘদিন  নৈশ প্রহরীর কাজ করতেন বীরেনবাবু । প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি ওই কাঠের মিলে প্রহরা দিতে যান।


 বুধবার সকালে কাঠের মিলের কয়েকজন কর্মী কাজ করতে এসে নৈশপ্রহরীর রক্তাক্ত ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখে। এরপর এই এলাকায় শোরগোল পড়ে যায়। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। অধিক রক্তপাতের কারণে মৃত্যু হয়েছে ওই নৈশপ্রহরীর।  অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।  দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.