নাবালিকা বোনকে ধর্ষনের অভিযোগ সত দাদার বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ নাবালিকা বোনকে ধর্ষনের অভিযোগ উঠল সত দাদার বিরুদ্ধে।শুক্রবার নির্যাতিতা নাবালিকার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মছলন্দপুর ফাড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম ঈশান আলি মন্ডল।
ঘটনাটি ঘটেছে মছলন্দপুরের বামনডাঙ্গা গ্রামে।ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।শনিবার ধৃতকে আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। এদিনই নির্যাতিতার মেডিকেল পরিক্ষার পাশাপাশি তার গোপন জবানবন্দীও নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে ১৭ বছরের নাবালিকার সৎ দাদা ঈশান আলি মন্ডল।সে থাকত বাংলাদেশে।
কিন্তু গত কয়েক বছর ধরে মছলন্দপুরের বামনডাঙ্গায় ঐ নাবালিকাদের বাড়িতেই থাকতে শুরু করে ঈশান।অভিযোগ ঈশান একাধিকবার তার সৎ বোনকে ধর্ষন করে।শুক্রবার নাবালিকা মছলন্দপুর ফাড়িতে ধর্ষনের লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগের ভিত্তিতে ঈশান আলি মন্ডলকে গ্রেপ্তার করেছে।তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Post a Comment