ভাটোরায় দুটি বিদ্যালয় ও পঞ্চায়েত অফিসে ভাঙচুর - The News Lion

ভাটোরায় দুটি বিদ্যালয় ও পঞ্চায়েত অফিসে ভাঙচুর

 



দি নিউজ লায়নঃ  রাতের অন্ধকারে দুটি বিদ্যালয় ও একটি গ্রাম পঞ্চায়েত অফিসে ভাংচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আমতা ২ নং ব্লকের দ্বীপাঞ্চল ভাটোরা ঘোড়াবেড়িয়া চিৎনান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে দুষ্কৃতীরা ভাটোরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় , ঘোড়াবেড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশাপাশি ভাটুরা গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে কাগজপত্র তছনছ করে। যদিও কোন জিনিস চুরি না হওয়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ।


জানা গেছে শুক্রবার রাতে দুষ্কৃতীরা ভাটুরা গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে প্রধান সচিব ১০০ দিনের কামরা সহ ৫ টি কামরার তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পঞ্চায়েত প্রধান অশোক গায়েন জানান দুষ্কৃতীরা আলমারি ভাঙলেও আপাতদৃষ্টিতে কোন কিছু চুরি হয়নি। তবে কোন ফাইল খোওয়া গিয়েছে কিনা সেটা সোমবার পঞ্চায়েত অফিসে আধিকারিকরা আসলে পরিষ্কার হবে।


 অন্যদিকে শুক্রবার রাতে দুষ্কৃতীরা ভাটারা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং ঘোড়াবেড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ভেতরে ঢুকে প্রধান শিক্ষক সহ শিক্ষক সহ একাধিক ঘরের আলমারি ভেঙ্গে কাগজপত্র তছনছ করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.