পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে - The News Lion

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ  কিছু সময়ের জন্য পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে এলাকার এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বহরমপুর এর রাধার ঘাট বাজার পাড়া এলাকায়  ব্যাপক চাঞ্চল্য ছড়াল। দুপুরে  তাদের বাড়িতে কেউ ছিলেন না। ঐ কিশোরীর মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে বাইরে গিয়েছিলেন। 


তার বাবাও বাড়িতে ছিলেন না। সেই সুযোগে রাধারঘাটের বাজারপাড়া এলাকার ওই যুবক বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার মা বলেন, মেয়ের মুখ চেপে ধরা হয়েছিল। ওই অবস্থাতেও সে কোনও রকমে জোরে আওয়াজ করে। তাই শুনে পাশের বাড়ির এক মহিলা বাড়িতে আসেন। তাঁকে দেখেই সে পালিয়ে যায়। ঘটনার পর থেকে মেয়ে আতঙ্কে রয়েছে। কারও সঙ্গে কথা বলছে না। কিছু খাচ্ছে না। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.