করোনার জেরে 150 বছরের গোপালপুর সাহা বাড়ির রথ টানা হলো ঠাকুরদালানেই - The News Lion

করোনার জেরে 150 বছরের গোপালপুর সাহা বাড়ির রথ টানা হলো ঠাকুরদালানেই

 


দি নিউজ লায়নঃ  আনুষ্ঠানিক ভাবে শান্তিপুর শহর অন্তর্গত গোপালপুর অঞ্চলে সাহা বাড়ির রথের চাকা গড়ালো সাম্প্রতিক করোনা পরিস্থিতির সমস্ত বিধি নিষেধ কে মান্যতা দিয়েই । সাহা বাড়ির ঠাকুর বাড়ীর বাইরে রথের চাকা গড়ানোর চিত্র ধরা পড়েনি আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় । করোনা বিধি মেনে নিয়ম রক্ষার উল্টো রথের টান তাদের ঠাকুর বাড়ির মধ্যেই সীমা বদ্ধ রইলো । 


 পারিবারিক সূত্র মারফত জানা গেলো আনুমানিক ১৫০ বছর পূর্বে তাদের এই রথ যাত্রার অনুষ্ঠান সূচিত হয়েছিল তাদের পূর্ব পুরুষ স্বর্গীয় কুঞ্জ বিহারী সাহা এবং তত্কালীন সময়ে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নেতৃত্বে শ্রী শ্রী রঘুনাথ এবং জগন্নাথ দেব প্রতিষ্ঠা করার পরবর্তীকালে ।


কথোপকথন সূত্রে আরো জানা গেলো তাদের পূর্ববর্তী রথ ছিল কাঠের তৈরি , আর সেই রথকেই সুসজ্জিত করা হতো । কিন্তু পরবর্তী কালে কাঠের রথ নষ্ট হয়ে যাবার পরেই সাহা পরিবার লোহার রথ নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তার বাস্তবায়ন ঘটে । সোজা রথ উপলক্ষ্যে এই সাহা বাড়ির রথ তাদের বাড়ির ঠাকুর বাড়ী থেকে গোপাল পুরের তেমাথার মোড় অর্থাৎ রথ তলা পর্যন্ত টানা হতো আবার সেখান থেকে শান্তিপুর গার্ডেনের মোড় পর্যন্ত টানা র রীতিও বলবৎ ছিল । কিন্তু করোনা প্রেক্ষাপটে পুরোটাই অতীত । এমনটাই জানালেন সাহা পরিবারের প্রবীণ সদস্য জহর লাল সাহা । 


        তবে রথ যাত্রা উপলক্ষ্যে তাদের বাড়ির বিগ্রহ শ্রী শ্রী রাধাকান্ত জিউ  অর্থাৎ রাধা কৃষ্ণের যুগল মূর্তির পুজোর পরেই জগন্নাথ দেব , শ্রী শ্রী রঘুনাথ , এবং গরুড়ের অঙ্গ সজ্জা অর্থাৎ গহনা পরিয়ে তাদের সিংহাসনে চড়িয়ে পারিবারিক সদস্যরা কাঁধে করে ঠাকুর মন্দিরে , রাস্তায় ও সর্বোপরি রথের সামনে সাত পাক ঘুরে নৃত্য করার রীতি রয়েছে বিরাজমান । 


তবে বলরাম সুভদ্রা কে দেখা যায় না, এই বাড়িতে। তাৎপর্য পূর্ণ বিষয় হলো এই বাড়িতে জগন্নাথ দেবের হাতে  রুপোর হাত পড়ানো র রীতি রয়েছে পুরীর জগন্নাথ দেবের অনুকরণে । এই বিষয়টি নদিয়ার শান্তিপুরের মধ্যে একমাত্র শুধু সাহা বাড়িতেই বলবৎ রয়েছে , যেটা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং অত্যন্ত দৃষ্টি নন্দন বিষয় । পারিবারিক সদস্যরা দেবতাদের কাঁধে করে  সিংহাসনে চাপিয়ে ঘোরানোর পরেই রথের চারিদিকে তাদের সাত পাকে ঘোরানোর পর  জগন্নাথ দেব , রঘুনাথ ও সুভদ্রা কে স্থাপন করা হয় রথের ওপরে  । 


আর ঠিক এরপরেই শুরু হয় সেই ঐতিহাসিক মুহূর্ত , অর্থাৎ সাহা বাড়ির জগন্নাথ দেবার রথটান । তাদের পারিবারিক সদস্য ছাড়াও অনেকেই অংশগ্রহণ করেন রথ টানের অনুষ্ঠানে , রথ টান সম্পূর্ণ হলেই উপস্থিত সমস্ত মানুষদের মধ্যে প্রসাদ বিতরনের রীতি রয়েছে শান্তিপুর সাহা বাড়ির পক্ষ থেকে ।  তবে এবছর করোনা আবহে জগন্নাথের মাসীর বাড়ি থেকে ফেরার যাত্রার পথ সংকুচিত হয়ে তাদের  বাড়ির ভিতরেই থেমেছে জগন্নাথের রথচক্র ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.