এবার পোগাসস ইসু নিয়ে পথে নামলো কংগ্রেস
দি নিউজ লায়ন; এবার পেগাসস ইস্যু নিয়ে পথে নামল কংগ্রেস। এদিন নদীয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। মূলত কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তাদের এই অবস্থান বিক্ষোভ। উল্লেখ্য ইজরায়েলের পেগাসাস সফটওয়্যার নিয়ে রীতিমতো বিতরকের সৃষ্টি হয়েছে গোটা দেশজুড়ে।
অভিযোগ এই সফটওয়্যার এর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত ফোনের নজরদারি চালানো হচ্ছে। আর এটা একটি অপরাধমূলক কাজ। কিভাবে দেশের নজরদারি এড়িয়ে বেআইনিভাবে কোন সফটওয়ারের মাধ্যমে ফোনে নজরদারি চালানো হতে পারে। মূলত তার প্রতিবাদে এ দিন পোস্ট অফিস মোড়ে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করে নদীয়া জেলা কংগ্রেস।
নদীয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম কুমার সাহা বলেন, মূলত বিজেপি সরকারের তত্ত্বাবধানে এই নজরদারি বেআইনিভাবে চালানো হয়েছে। আমরা চাই আগামী নির্বাচনে প্রতিটি বিরোধীদল একজোট হয়ে বিজেপি সরকারের পতন। শুধু পেগাসাস ইস্যু নয় কেন্দ্র সরকারের ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি তার প্রতিবাদ জানান এ দিন।

Post a Comment