গাঁজা,নগদ সহ গ্রেফতার ২
দি নিউজ লায়ন; নতুন বোলেরো গাড়ি কিনে ভিনরাজ্য থেকে এরাজ্যে গাঁজা এনে বে-আইনী কারবার করছিল বাঁকুড়ার রাজগ্রামের বীরেন কর ও প্রশান্ত রক্ষিত। বছর চব্বিশের এই দুই যুবককে হাতেনাতে ধরে ফেললো দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে পুলিশ প্রায় ১৬ কেজি গাঁজা ও নগদ প্রায় ৮০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে পুলিশ ওত পেতে বসেছিল, সাদা রঙের বোলেরো গাড়ি আসা মাত্রই পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে,গ্রেপ্তার করা হয় বীরেন কর ও প্রশান্ত রক্ষিত নামে ২ দুই যুবককে। ধৃত ২ যুবকের বাড়ী বাঁকুড়ার রাজগ্রাম বলে জানা গেছে।জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে উড়িষ্যা থেকে গাঁজা এনে এই রাজ্যের বাঁকুড়া, আসানসোল,দুর্গাপুর সহ বেশ কিছু এলাকায় গাঁজা সরবরাহ করে তারা।
বুধবার কোকওভেন থানার পুলিশ ধৃত দুই জনকে ৮ দিনের পুলিশী হেফাজত চেয়ে আসানসোল নারকোটিক আদালতে পেশ করে,ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে। পুলিশ জানার চেষ্টা করছে শিল্পাঞ্চলে কোনো বড় অপরাধ চক্র এর সাথে জড়িত রয়েছে কিনা?একটি সাদা রঙের বোলেরো গাড়িও আটক করেছে পুলিশ।

Post a Comment