পথ দুর্ঘটনায় ৮ মাসের শিশুর মৃত্যু
দি নিউজ লায়নঃ রবিবার ৮ মাসের অসুস্থ শিশুকে দাঁতনে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ওই শিশুর। রবিবার সকালে বাবার মোটর বাইকে চড়ে মায়ের কোলে বসে যাচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার গোপীনাথপুরের আকাশ দোলই । একটি ট্রাক্টর তাঁদের ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
স্থানীয় বাদিন্দারা ওই শিশুর বাবাও মা কে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃত দেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করে।তবে ওই ঘটনার ফলে মৃত শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।সেই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে দাঁতন থানার গোপীনাথ পুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment