আমগাছে কংগ্রেস কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

আমগাছে কংগ্রেস কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   আমগাছে কংগ্রেস কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে।মঙ্গলবার রায়গঞ্জের ৯ং গৌরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিন বিষ্ণুপুরের ঘটনা। মৃতের নাম দেবেশ বর্মন(৫২)। পরিবারের দাবি, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল ওই ব্যাক্তি। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে জন বসতি এলাকায় একটি মেঠো রাস্তার ধারে আমগাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। এমনকি তার বাড়ি যাওয়ার অন্য একটি রাস্তায় তার সাইকেলও উদ্ধার হয়। দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমগাছে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। 


স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের দাবি, দেবেশকে খুন করে চোখে ধুলো দেওয়ার জন্য আমগাছে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলকে বদনাম করার জন্য দুষ্কৃতিরা তার মুখে তৃণমূলের পতাকা লাগিয়েছে বলেও স্থানীয় বাসিন্দাদের দাবী। বিজেপির দাবী, তিনি তাদের সমর্থক ছিলেন।  


অপরদিকে কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের দাবী, দেবেশ বাবু কংগ্রেসের সক্রিয় কর্মীই শুধু নন, এলাকার বুথ সভাপতি ছিলেন। তাকে কেউ হত্যা করেছে। তবে তৃণমুলের পতাকা থাকলেও সেই দলকেই দোষারোপ করা যাবে না। বিজেপির কোনো কর্মী নেই, তাই যে কেউ মারা গেলেই ওরা নিজেদের কর্মী বলে। পুলিশ তদন্ত করলেই সব স্পষ্ট হবে।


 পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, পুলিশ ঘটনার তদন্ত করলেই আসল রহস্য উদ্ঘাটন হবে। এদিকে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করে। ঘটনাস্থলে আসে স্নিফার ডগ, আসেন রায়গঞ্জ মেডিকেল থেকে ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.