নিখোঁজ দিনমজুরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার - The News Lion

নিখোঁজ দিনমজুরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   ১২ ঘন্টা নিখোঁজ থাকার পর এক ব‍্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তুঁতপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাখরপুর এলাকার একটি বাগানের মধ্যে ওই ব‍্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় । তবে কি কারণে তাকে খুন হয়েছে সেই সম্পর্কে পরিষ্কার করে মৃতের পরিবার পুলিশকে কিছু জানাতে পারে নি। 


পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম হালিম মোমিন (২৭)। তার পরিবারে রয়েছে স্ত্রী সাবনাম বিবি ও দুই নাবালক ছেলে। হালিম মোমিন পেশায় দিনমজুর। মৃতের পরিবার পুলিশকে জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি থেকে কাজে যায় হালিম মোমিন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। অবশেষে মঙ্গলবার সকালে বাখরপুর এলাকায় ওই ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। 


পুলিশকে অভিযোগে মৃতের পরিবার জানিয়েছেন, কেউ বা কারা তাকে গুলি করে ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাখরপুর বাঁধ এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে গ্রামের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।  মৃতের পরিবারের অভিযোগ , যারা হালিম মোমিনকে খুন করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন পুলিশ। এদিকে এই ঘটনায় কালিয়াচক থানার পুলিশ তদন্তে নেমে মৃতের স্ত্রী সাবনাম বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পাশাপাশি মৃত ব্যক্তির ভাই নাসিম মোমিন জানিয়েছেন, এই ঘটনা ঘটিয়েছে তার স্ত্রী। আমরা চাই পুরো ঘটনা তদন্ত শুরু করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.