মোদীর গড়েও আমরা ভাঙন ধরাব, অরূপ - The News Lion

মোদীর গড়েও আমরা ভাঙন ধরাব, অরূপ

 


দি নিউজ লায়নঃ  গুজরাটে মোদীর গড়েও আমরা ভাঙন ধরাব। আগামী দিনে মমতাকে সারা ভারতবর্ষের নেত্রী হিসেবে দেখতে চাই। ২১ জুলাই শহীদ দিবসে এটাই আমাদের শপথ। হাওড়ায় বললেন অরূপ রায়। বুধবার ২১ জুলাইয়ের শহীদ দিবস পালনের অনুষ্ঠানে দলের সদর কার্য্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন তিনি।


 এদিন অরূপ রায় বলেন, বিজেপি দেশকে ভাগ করতে চাইছে, দেশের মানুষের উপর অত্যাচার করছে। দেশের মানুষের স্বাধীনতা গণতন্ত্র  তাদের অধিকার কেড়ে নিচ্ছে। বিজেপিকে আমরা ভারতবর্ষ থেকে উৎখাত করে আমাদের জননেত্রী মমতা বন্দোপাধ্যায়কে সারা ভারতবর্ষের নেত্রী হিসেবে দেখতে চাই। মোদীর গড়েও আমরা বিজেপিতে ভাঙন ধরাব। 


এটাই আমাদের কর্মীদের আজকের শপথ। বিজেপিকে আমরা বাংলায় কোনও দল বলেই মনে করিনা। আমাদের যারা বিরোধী ছিল একসময়, সেই সিপিএমের সমর্থনে বিজেপি কিছু ভোট পেয়েছে। ভবিষ্যতে এরা নির্মূল হয়ে যাবে। এই বাংলায় বিজেপির মতো একটা উচ্ছৃঙ্খল দলকে আমরা কোনও গুরুত্ব দিতে চাইনা। এদের আমরা অগ্রাহ্য করি। আমাদের লক্ষ্য এখন ২০২৪।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.