নদীয়াতে বিজেপি ছেড়ে ১০০০ কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়নঃ ভাজপা তাসের ঘরের মতন ভাঙছে।আজ শহীদ দিবসের দিনে শান্তিপুর ব্লকে বাবলা অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করা বাবলা পঞ্চায়েতের 55 নম্বর বুথ সদস্যা ভগবতী রাজোয়ার নেতৃত্বর হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যা এবং ৫০০ বিজেপি কর্মী সমর্থক। অন্যদিকে নদীয়ার চাকদহে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন 500 জন।
নদিয়ার তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার উদ্যোগে চাকদহ সম্প্রতি মঞ্চে এবং রাস্তার মোড়ে মোড়ে ২১শে জুলাই- এর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা শোনানোর আয়োজন করেছিলো রানাঘাট সাংগঠনিক জেলার যুব সভাপতি শুভংকর সিংহ। পাশাপাশি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির করা হয়েছিল। আর এই দিনই বিজেপি দল ছেড়ে প্রায় 500 মানুষ তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

Post a Comment