মাদক মেশানো গ্লুকোজ খেয়ে সর্বস্ব খোয়ালেন এক ব্যক্তি - The News Lion

মাদক মেশানো গ্লুকোজ খেয়ে সর্বস্ব খোয়ালেন এক ব্যক্তি

 


দি নিউজ লায়নঃ  মাদক মেশানো গ্লুকোজ খেয়ে সর্বস্ব খোয়ালেন এক ব্যক্তি। সন্তান প্রসবের জন্য সবং এর হৃষিকেশ ওঝা তাঁর স্ত্রী কে ভর্তি করেছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে। 

শুক্রবার রাতে হাসপাতাল চত্বরে  বিশ্রাম নিচ্ছিলেন। এসময় অন্য এক রোগীর বাড়ির লোক সেজে এক দুষ্কৃতী তাঁর সঙ্গে পরিচয় করে। এরপর রাতে তাঁকে গ্লুকোজ খেতে দেয়। সরল বিশ্বাসে তিনি গ্লুকোজ খেয়ে ফেলে।

তা খাবার পরই বেঁহুশ হয়ে পড়েন হৃষিকেশ ওঝা।

শনিবার সকালে তার ঘুম ভেঙ্গে যাওয়ার পর তিনি দেখেন তাঁর পকেটে থাকা ১৮ হাজার টাকা , মোবাইল  ফোন সহ  অন্যান্য যা কিছু ছিল তার কিছুই নেই। 

তিনি সেখানেই কাঁদতে থাকেন। পরে কোতয়ালী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কোতয়ালী থানার পুলিশ  অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। টাকা ও মোবাইল ফোন ওই দুষ্কৃতী নিয়ে নেওয়ায় কার্যত তিনি হতাশ হয়ে পড়েন। যার ফলে তিনি তার বাড়ির সাথে ও যোগাযোগ করতে পারছে না। ওই ঘটনার বিষয়টি এলাকায় জানাজানি হলে  শনিবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশ্রামাগার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.