নাবালিকা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের দায়ে গ্রেফতার স্বামী
দি নিউজ লায়নঃ পণের দাবিতে সদ্যবিবাহিত নাবালিকা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের দায়ে গ্রেফতার হলো স্বামী। শনিবার দুপুরে নবগ্রাম থানা নতুন গ্রাম এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ওই নাবালিকা গৃহবধূর নাম মনোয়ারা বিবি (১৭)। পরবর্তীতে পুলিশ ওই নাবালিকার স্বামী পিয়ারুল কে গ্রেফতার করে বলে জানা যায়। প্রসঙ্গত, বছরখানেক আগে
পেশায় পরিযায়ী শ্রমিক পিয়ারুল এর সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। অভিযোগ,বিয়ের পর থেকেই ওই নাবালিকা গৃহবধূকে পণের দাবিতে তার শ্বশুরবাড়ির লোকেরা অকথ্য নির্যাতন চালাত। এরপরই গলায় ফাঁস লাগানো অবস্থায় মানোয়ারার মৃত দেহ উদ্ধার হয় তার শ্বশুরবাড়ি থেকে। মৃতার পরিবারের লোকের অভিযোগ, মানোয়ারা কে শ্বাসরোধ করে খুন করে তার শ্বশুরবাড়ির লোকেরা পরে তথ্য প্রমাণ লোপাটের জন্য গলায় ফাঁস লাগিয়ে দেহ ঘরের সিলিং এ ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহাকুমা হাসপাতালে পাঠায়।
Post a Comment