মোটরবাইক চুরির চক্রের পান্ডা গ্রেপ্তার - The News Lion

মোটরবাইক চুরির চক্রের পান্ডা গ্রেপ্তার

 


দি নিউজ লায়ন; খদ্দের সেজে মোটরবাইক চুরির চক্রের পান্ডাকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামে মোটর বাইক চুরি চক্রের ঘটনায় অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ । সেখান থেকেই ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পিছনে পাচার চক্রের আরও বড় কোনো রেকেট যুক্ত রয়েছে বলেও আশঙ্কা করছে তদন্তকারী পুলিশ কর্তারা। 


ওই দুই মোটর বাইক চুরি চক্রের পান্ডাদের গ্রেপ্তারের পাশাপাশি তিনটি চোরাই মোটরবাইক উদ্ধার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। ধৃতদের কাছে আরো বেশকিছু চোরাই মোটর বাইক মজুত থাকতে পারে বলেও অনুমান করছে পুলিশ । শনিবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জনের নাম হাসানুর জাহান এবং মহম্মদ সোলেমান । 


এদের বাড়ি পুরাতন মালদা থানার দক্ষিণপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে মোটর বাইক চুরির র‍্যাকেট চালিয়ে আসছিল ধৃতেরা বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, পুরাতন মালদা শহরের বেশ কয়েকটি এলাকা থেকে মোটর বাইক চুরির অভিযোগ দায়ের হয় সংশ্লিষ্ট থানায়। এমনকি অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকটি এলাকার চুরির সিসিটিভি ফুটেজ ও পুলিশের হাতে আসে । কিভাবে অভিনব কায়দায় দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যে বাইক চুরি করছে সিসিটিভির ফুটেজ থেকে সেসব তথ্য জানতে পারে পুলিশ। 


এরপরেই বিভিন্ন সূত্রের মাধ্যমে বাইক চুরি চক্রের একটি  সন্ধান পাই পুরাতন মালদা থানার পুলিশ। তাদের সঙ্গে চোরাই বাইক কেনার জন্য খদ্দের সেজে সাদা পোশাকের পুলিশ কথাবার্তা চালাতে শুরু করে। শুক্রবার রাতে জলঙ্গা গ্রামের একটি ডেরা থেকেই চোরাই বাইক বিক্রির পরিকল্পনা নিয়েছিল ধৃতেরা। যেখানে সাদা পোশাকের পুলিশ খদ্দের সেজে রায়। আর তারপরই হাতেনাতে ওই দুই চোরাইচক্রের পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.