ইকো ট্যুরিজম হাবের উদ্ধোধন সুব্রত মুখোপাধ্যায়
দি নিউজ লায়ন; ইকো ট্যুরিজম হাবের উদ্ধোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার ভাতারের ওড়গ্রামে দুটি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি ওড়গ্রামে সমন্বয়ী প্রকল্পের জায়গায় ইকো ট্যুরিজম হাবের উদ্ধোধন করেন। এছাড়া একটি মাছের ডিম থেকে চারাপোনা তৈরির প্রকল্পের উদ্বোধন করেন। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অপ্রমন্ত্রী স্বপন দেবনাথ, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাস, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
ভাতারের ওড়গ্রামে 'সমন্বয়ী' নামে জেলাপরিষদ পরিচালিত বহুমুখী প্রকল্প ছিল। এই প্রকল্প বহুদিন ধরেই ধীরে ধীরে ধ্বংস হতে বসেছিল। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ প্রকল্প পুনুরুজ্জীবনের উদ্যোগ নেয়। পঞ্চায়েতমন্ত্রী বলেন, "ওড়গ্রামে সমন্বয়ী প্রকল্পের মধ্যে প্রচুর জমি রয়েছে। আমরা চাই এইসমস্ত জায়গাগুলির যাতে সদব্যবহার করা হয়। তাতে গ্রামীণ এলাকার অর্থনীতির উন্নতি হবে। এলাকার গুরুত্ব বাড়বে।
পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানও হবে।" ওড়গ্রামে প্রায় ২২ বিঘা পুকুর ও তার পাড়। সেই পাড়ের ওপর তৈরী হয়েছে একটি ইকো পার্ক। এই ইকো পার্ক এদিন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়কের কাছেই ওড়গ্রাম জঙ্গলমহলে এই ইকোপার্ক। সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন সরকার এই ইকোপার্ক নিয়ে বৃহৎ চিন্তাভাবনা রয়েছে। এখানে তৈরি হবে চারটি কটেজ।

Post a Comment