গোড়াবাজারে প্রোমোটারকে লক্ষ্য করে বোমা
দি নিউজ লায়ন; গোড়াবাজারে প্রোমোটারকে লক্ষ্য করে বোমা। অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন প্রমোটার দুলাল দেব। ঘটনাটি রাত আটটা নাগাদ দম দম ক্যান্টনমেন্ট এলাকার। অফিসে বসে থাকা কালিন 3 জন অল্প বয়সের ছেলে পায়ে হেঁটে বোমা টি তাকে লক্ষ্য ছোড়ে বলে অভিযোগ।
তবে অল্পের জন্য সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণে বেঁচে যান তিনি। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমদম থানায় ভারপ্রাপ্ত অফিসার ও ব্যারাকপুর কমিশনারেট এর উচ্চপদস্থ আধিকারিকরা । ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
Post a Comment