দিঘায় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের ভ্রাম্যমাণ গাড়ি ও স্টল মেরামতির পর উদ্বোধন - The News Lion

দিঘায় ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের ভ্রাম্যমাণ গাড়ি ও স্টল মেরামতির পর উদ্বোধন

 


দি নিউজ লায়নঃ  প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াশে ক্ষতিগ্রস্ত দিঘা শঙ্করপুর এলাকার সমুদ্র তীরবর্তী অঞ্চলের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। মাসখানেকের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার  বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী দিঘায় ইয়াশের জেরে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের ভ্রাম্যমাণ গাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্টল মেরামতির পর উদ্বোধন করলেন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ।এদিন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের  সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।  


উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি,জেলা পুলিশ সুপার কে ওমরনাথ,  বিডিও রামনগর, সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।  প্রথম পর্যায়ে ৫২টি  ট্রলি দিলো পর্ষদ।  সম্পূর্ণ বিনামূল্যে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের। পাশাপাশি  সমুদ্রের জল ঢুকে নষ্ট হয়ে যাওয়া স্টল গুলি কে মেরামতির করে দেওয়ার পর উদ্বোধন করা হয়। এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, "ঘূর্ণিঝড় ইয়াস-এর তান্ডবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘা ,শঙ্করপুর , মান্দারমনি ও তাজপুর সহ একাধিক এলাকায়। 


আর সেই ঝড়ের তান্ডবে ভেঙে গিয়েছিল দিঘা ও শঙ্করপুরের একাধিক মালিকদের স্টল ও দোকানপাট। ফলে চরম সমস্যার সম্মুখীন হয়েছিল হকাররা। আর এহেন অবস্থায় হকারদের রুজি রোজগারের কথা মাথায় রেখে ইতিমধ্যে হকারকে ভ্রাম্যমাণ ট্রলিভ‍্যান ও ক্ষতিগ্রস্ত দোকানদারদের দোকান পুনর্নির্মিত করা হয়। এদিন নবান্ন থেকে এক  ভার্চুয়াল মাধ্যমে দিঘা ব্যবসায়ীদের জন্য নবনির্মিত ভ্রাম্যমাণ ট্রলিভ্যান(Mobile Vending Car) ও ভেঙে যাওয়া দোকানদারদের পুনর্নির্মিত দোকানগুলির শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  


এখন পর্যন্ত সমগ্র খরচের পরিমান ৭০ লক্ষ টাকা।" ঘূর্ণিঝড় ইয়শে  তছনছ হয়ে যাওয়া দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ উপকূলীয় অঞ্চলগুলি পুনর্গঠনে আগেই ব্লু-প্রিন্ট ছকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এবার দ্রুত তা সম্পন্ন করার জন্য তিন ধাপে কাজের কথা ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার তারই প্রথম ধাপ হিসেবে দিঘা সৈকতে ঘূর্ণিঝড়ের দাপটে সম্পূর্ণ ধসে পড়া দোকানগুলি ফের চালুর জন্য ৫২ টি মোবাইল ভেন্ডিং কার তুলে দেওয়া হল ব্যবসায়ীদের। 


নবান্ন থেকে ভারচুয়ালি ব্যবসায়ীদের সেসব প্রদান করলেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, মহকুমা শাসকের হাত থেকে সুসজ্জি, নতুন ভ্যানগুলি নিলেন ব্যবসায়ীরা।প্রথম ধাপে যাতে ব্যবসায়ীরা ফের দ্রুত কাজে ফিরতে পারেন, তার জন্য ৫২ টি মোবাইল ভ্যান  প্রদানের উদ্বোধন করে দিলেন তিনি। পরবর্তী ধাপে আরও ৩০ টি প্রকল্প হবে। এছাড়া উপকূলবর্তী অঞ্চলকে ফের সাজিয়ে তুলতে দিঘা ও সুন্দরবন - এই দুটি মাস্টারপ্ল্যানের কথা ঘোষণা করলেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.