হাতির হামলায় বেড়াতে আসা এক পর্যটকের মৃত্যু - The News Lion

হাতির হামলায় বেড়াতে আসা এক পর্যটকের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ  সোমবার বিকালে মর্মান্তিক হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া অঞ্চলের কেঁউদীসোল এর জঙ্গলে। মৃত পর্যটক এর নাম দেবাংশ আগরওয়াল, তার বয়স প্রায় ৪৫ বছর ।তিনি কোলকাতার  রিবন স্ট্রিটের বাসিন্দা বলে জানা যায় ।তিন বন্ধু মিলে ঝাড়গ্রামে বেড়াতে এসেছে গত শনিবার  থেকে তারা ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি এলাকার একটি গেস্ট হাউসে এসে উঠেছিলেন ।


ওই গেস্ট হাউস থেকে সোমবার বিকালে তিন বন্ধু মিলে ওই এলাকার কেঁউদীসোল এলাকার জঙ্গলে হাতি দেখতে গিয়েছিল। কেঁউদীসোল  জঙ্গলে ৮ টি দাঁতাল হাতি রয়েছে। তিন বন্ধু জঙ্গলের ভিতরে ঢুকে যখন হাতি দেখতে ছিলেন সেই সময় হাতির দল তাদের তাড়া করে। দুই বন্ধু  জঙ্গল থেকে ছুটে পালাতে পারলেও দেবাংশ  আগরওয়াল হাতির সামনে পড়ে যায়। তাকে শুঁড়  দিয়ে আছড়ে মাটিতে ফেলে পা দিয়ে পিসে  জঙ্গলের ভিতরে চলে যায় হাতির দল। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে হাতির হামলায় রক্তাক্ত অবস্থায় জঙ্গলের মধ্যে ওই পর্যটক পড়ে রয়েছে।ঘটনাস্থলেই তার  মৃত্যু হয়। যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


স্থানীয় বাসিন্দারা মৃতদেহ কে ঘিরে রেখে বিক্ষোভ দেখায় । ঝাড়গ্রামে হাতির হামলার ঘটনা নতুন নয় ।প্রতিদিন ঝাড়গ্রামে হাতির হামলার ঘটনা ঘটছে, সেইসঙ্গে প্রাণহানির ঘটনা ঘটছে ।তা সত্ত্বেও বনদপ্তর সম্পূর্ণ উদাসীন বলে স্থানীয় বাসিন্দারা জানান।  হাতির হামলায় এক পর্যটক এর মৃত্যুর ঘটনায় রীতিমতো ঝাড়্গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা ও ঝাড়্গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। তবে ওই জঙ্গলে হাতির দল থাকা সত্ত্বেও কেন পর্যটকেরা হাতি দেখতে ওই জঙ্গলে গিয়েছিল তার উত্তর কেউ দিতে পারেনি।


 তারা কি বন দফতরের অনুমতি নিয়ে ওই জঙ্গলে গিয়েছিল তা জানার জন্য মৃত ওই পর্যটক এর দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়। ঝাড়্গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঠিক কি কারণে হাতির হামলায় ওই পর্যটকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য ঝাড়্গ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে কেঁউদীসোল এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ ও বন দপ্তরের কর্মীদের দীর্ঘক্ষন ঘেরাও করে বিক্ষোভ দেখায় ওই এলাকার বাসিন্দারা। যার ফলে মৃতদেহ উদ্ধার করতে পুলিশকে বেগ পেতে হয়। পুলিশ বিক্ষোভকারীদের বুঝি অবশেষে মৃতদেহটি উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.