প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং - The News Lion

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং




দি নিউজ লায়ন ;  প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিং। বালি বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন সুলতান সিং। মৃত্যুকালে সুলতান সিংয়ের বয়স হয়েছিল ৭৬। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন সুলতান সিং। 


বামেদের শক্তঘাঁটি বালি থেকে তৃণমূলকে জয় এনে দিয়েছিলেন সুলতান সিং। রাজ্যের দুঁদে আইপিএস অফিসার হিসাবেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন সুলতান সিং। এইচআইটি চেয়ারম্যান হিসাবেও সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। গত ৩ দিন আগেই অসুস্থতা বাড়ে সুলতান সিংয়ের। বাইপাসের ধারে অ্যাপেলো হাসাপাতালে ৩ দিন ধরে চিকিৎসা চলছিল তাঁর।


 অবশেষে আজ সকালে সকলকে ছেড়ে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।   তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুলতান সিংয়ের পরিবারের প্রতিও সমবেদনা জানান মমতা ব্যানার্জি। তৃণমূলের অন্যান্য নেতা-‌মন্ত্রীরাও শোকজ্ঞাপন করেছেন। সুলতান সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.