কামারহাটি ভাটপাড়া হবে না, হুঁশিয়ারি মদন মিত্রের
দি নিউজ লায়ন ; বিধানসভা নির্বাচনে হারের কারণেই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। আর বিজেপি নেতারা জড়িয়ে রয়েছে প্রোমোটারিতে। কিন্তু এখানে প্রোমোটারি দৌরাত্ম্য চলতে দেব না। কামারহাটিকে কোনওমতেই ভাটপাড়া হতে দেব না। যারা এমন করছে, তাদের উত্তর মেরুতেও ঠাঁই দিতে দেব না।' উত্তর 24 পরগনার কামারহাটি তে তৃণমূলের পার্টি অফিসে হামলার ঘটনায় ভাজপা কে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের।
কামারহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ড তৃণমূল পার্টি অফিসে বসে কথা বলছিলেন কয়েকজন কর্মী অতর্কিতে চলে আসে বাইক বাহিনী ঢুকে পরে পার্টি অফিসের ভেতরে চালায় গুলি বন্দুকের বাট দিয়ে মেরে একজনকে মাথা ফাটিয়ে দেয়। গুলিতে আহত হন মানস বর্ধন ও বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় শুভ গায়েন নামের তৃণমূল কর্মীর পার্টি অফিসে ঢুকে কেন এই ধরনের হামলা তার উত্তর খুঁজে বেলঘড়িয়া থানার পুলিশ।
এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থলে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিষয়টি নিয়ে শেষ দেখার হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এলাকায় প্রোমোটারি রাজ নিয়েও সরব হয়েছেন তিনি।

Post a Comment